B

উঠ ছুড়ি তোর বিয়ে

দুপুরে ঘুমাতেছিলাম হঠাৎ পিঠের উপর ধাক্কা --উড়ে বাবারে মারে বলে উঠে বসলাম --
কি হলোটা কিইইইই ---
ওঠ ওঠ তোর আজকে বিয়া --
চমকাইয়া উঠিয়া ---কি কস ---আমার বিয়া ?
অহন ?
কার লাইগ্যা ?
ঐ যে টুনটুনি দার সাথে --
কি কস ?
ঐ দোকানদার টুনটুনি দার সাথে? 
আরে     হ
টুনটুনি দার বিয়া হইতে ছিল কৃষ্ণনগরে 
ত হইলো না ক্যান ? 
আরে হইব ক্যামনে ?
যার লগে হইতে ছিল সেই মাইয়া ডা এক কেষ্ট ঠাকুরের সাথে পলাইয়া গেছে --
 
অ তা বেশ হইছে ---খুব ভালা হইছে --
ও বড়া বজ্জাত আছিল ---আমারে দ্যাখলেই ক্যামনে চোখ টিপ্পনি দিত ।
আমারে বিয়া করনের কথা মনে আসিল ক্যান ---অন্য মাইয়া পাইলো না ?
অত কথা কইস না তো ---চল ওঠ 
সময় নাই ---তৈয়ার হয়োনের লাগবো 
ওত টেম নাই ---
আমি করুম ক্যান ---?
ওরে এরে কয় উঠ ছেমড়ি তোর বিয়া ☺️☺️☺️☺️☺️
©bandana_r