M

wel

কি ভয়াবহ সুন্দর তুমি!
ভালবাসতে ইচ্ছে হয়
কিন্তু বাসিনা।
আমার তো আবার ভালোবাসা সয় না!
তেল আর জল নাকি এক সাথে হয় না।
ঠিক আছে, ভালবাসবো না নাহয়,
কাছে ও আসবো না
ঠোঁটের আগায় চুমু নিয়ে ঘুরবো
তবু তোমায় ছুব না।
আচ্ছা, তুমি তো আমার গোপন কেউ হয়ে থাকতে পারো!
বিনিময়ে আমিও তোমার গোপন কেউ।
ধরো, আমি অন্ধকারে বসে তোমায় নিয়ে কবিতা লিখবো
আর তুমি ছায়ায় বসে তা আবৃতি করবে,
আমি জলের দাগে জানালার শার্শিতে তোমার ছবি আঁকবো
আর তুমি তা বৃষ্টির ঝাপটায় মুছে দিবে
অথবা তুমি বারান্দায় দাঁড়িয়ে এক লহমা নিঃশ্বাস ছুঁড়ে দিলে
আমি রাস্তায় দাঁড়িয়ে তা শুষে নিলাম!
আমৃত্যু খেলে যাবো একই খেলা গোপনে গোপনে,
কেউ জানবে না কথা দিলাম।
©mostofa