যদি বলি ভুলে যেতে,
সত্যি ভুলে যাবে?
তবে,যে আগলে রাখার প্রতিশ্রুতি-
তোমার আমার প্রতিটা বাক্যের শ্বাস-প্রশ্বাস ছিল,
সেই প্রতিশ্রুতির মৃত্যু কান্না সহ্য হবে তোমার?
মুখ ফিরিয়ে,হাত ছেড়ে হয়তো বলবে,পারবো!
পারবো,নিজেকে বেঁধে নিতে।
বেঁচে থাকার সুতোয় বেঁধে নিতে।
হয়তো, হয়তো!
আমি আমার আমি কাঠগড়ায় রেখে
তোমার কথার প্রতিউত্তরে বলবো,
যদি তুমি আমার বাক্যের নমনীয়তা ভুলে যাও
তবে তুমি আমায় ভুলে যাবে।
যদি তোমার আমার ভালোবাসার বর্ণনায় ভাষা না হারিয়ে যায়
তবে তুমি আমায় ভুলে যাবে।
যদি তুমি সিঁদুরের রঙে আমায় না খোঁজো
তবে তুমি আমায় ভুলে যাবে।
যদি তুমি আমার কৃষ্ণাঙ্গের প্রশংসায়
মাঝরাস্তায় হোঁচট না খাও
তবে তুমি আমায় ভুলে যাবে।
যদি তুমি আমায় তোমার কলমের ছন্দে না পাও
তবে তুমি আমায় ভুলে।
যদি তুমি আমায় চায়ের কাপের উষ্ণতায় না অনুভব করো
তবে তুমি আমায় ভুলে যাবে।
তুমি ভুলে যাবে যদি আমায় একঘেয়েমিতে না খোঁজো তবে ভুলে যাবে।
যদি ডাকনামে না ভালোবাসো তবে ভুলে যাবে।
যদি বৃষ্টিতে না ভেঁজো তবে ভুলে যাবে।
যদি নিজের বুকে আমায় না খোঁজো তবে ভুলে যাবে।
তবে হারিয়ে যাবো,
হারিয়ে যাবো ঠিকই,তুমি-আমি।
মিটে যাবে পরিচয়,মিটে যাবে বায়না,
যোগাযোগ কমে যাবে,
মিটে যাবে,,,,,
ছাইয়ের মাঝে বাঁচব দুজন,
শহরের একলা বুকে বিচ্ছিন্ন দুটো হাত।
অবশেষে শুধু ভুলে যাবার অজুহাত।
বাঁচবে শুধু স্মৃতি,,,
- উর্মি সাহা
20/05/2021
©urmisaha
U