A

যদি হারিয়ে যাই তোমাতে

কখনো রাগ করোনা যদি আমি হারিয়ে যাই তোমাতে
এই পৃথিবীটা এত বিশাল যে না চেয়ে ও হয় হারাতে
কখনো ভুল ভেবনা আমায়,যদি দিয়ে থাকি ব‍্যেথা মনে
চাইনা দিতে দুঃখ কষ্ট ,পর হেত চাইনা প্রিয়জনের
ভালোবাসা না হয় রেখে দিলাম, ভালো কথাটা রাখো তুমি
এভাবে মুখ ভার করে নয় হাসিমুখে থাক তুমি
কষ্ট যদি বেশি হয় তবে তা আমাকে দিয়ে দাও
আমি হাসিমুখে বয়ে নিব দুঃখ তবু আমি
বলবনা মুখ ফুটে কিছুই,
বেদনায় যাব শেষ হয়ে তবুও তুমাকে জানতে দিবনা
যদি হারিয়ে যাই,যদি যাই মুছে
তবে ভেঙ্গে পরোনা, চোখের জলে বিদায় দিওনা
শুধু হ্মমা করে দিও
©avonmarks