চারিদিকে মায়াময় বিষাক্ত হাসি,,
বিষণ্ণতার উষ্ণ অভ্যর্থনা;
বাকহীন হয়ে আছে কবি প্রতিনিধি,
আর অলস হয়ে মরছে যুবক শ্রেণী।
চার দেওয়াল জুড়ে আঁকছে কতশত ফন্দি,
বর্তমান পৃথিবীটা ছোটো হতে হতে----
ছোট্ট একটা বোকাবাক্সতেই আটকে গেছে।।
যুব সম্প্রদায় ভুলে গেছে,
ভুলে গেছে নিজের দায়বদ্ধতা;
ভুলে গেছে বিবেকানন্দের পথপ্রদর্শিত অমৃতকথা।
স্মার্ট ইন্ডিয়াতে হাতে উঠে না 'কর্মযোগ',,,
ইতিহাস হয়েছে যেন স্বামীজির 'রাজযোগ'।
শ্লোক ওঠে না আর গেরুয়া সন্ন্যাসীর,,,
চেঁচিয়ে আর বলে না কেউ----
''ওঠো,জাগো,লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত
••••••••••••••••••থেমো না।"
যুবাদলেরকানে পৌঁছায় না জনগোষ্ঠীর বিলাপ--
ভিড় করে শুধু নম্বরলেস শবের সমাহার।
ডিজিটাল ওয়ার্ল্ড,ডিজিটাল সোসাইটি----,,
অথচ,আজও পিছিয়ে উৎকৃষ্ট যুবক শ্রেণী।
রঙিন পোশাকেই লুকানো নর-নারী----
বুকের পাঁজর চিরেই
কালো রক্ত ঝরায় নিপীড়িত গোষ্ঠী;;
যুবাদল ভুলেছে নিজস্ব কর্ম--,,,
বৈষম্য করেছে ধর্ম আর বর্ণ।
এবার ওঠো,জাগো----
মুষ্ঠি তোলো নতুন সূর্যের সাথে---
সমাপ্ত হোক এই অভিশপ্ত কালরাত্রির,,
আর চেঁচিয়ে বলো,
নব উন্মাদনায় বলো--
এবার শুনবে নবযুবাদের ডাক।।
এবার উঠবে অসমাপ্তের ডাক।।
-উর্মি সাহা।
©urmisaha
U